স্মিথ 'প্রতারণা করেননি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মিথদের পক্ষেই অবস্থান সৌরভ গাঙ্গুলীর। ছবি: এএফপি
স্মিথদের পক্ষেই অবস্থান সৌরভ গাঙ্গুলীর। ছবি: এএফপি
>
  • স্মিথদের প্রতি সমব্যথী সৌরভ গাঙ্গুলী
  • গাঙ্গুলীর মতে, স্মিথ কোনো প্রতারণা করেননি

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িয়ে ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ। হারিয়েছেন নেতৃত্বও। উপরি হিসেবে যোগ হয়েছে সমালোচনা আর কলঙ্ক। স্মিথের সমব্যথীর সংখ্যাও কম নয়। শাস্তিটা বেশি হয়ে গেছে বলে মনে করছেন তাঁরা। তবে একজন মনে করছেন, সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক কোনো ‘প্রতারণা করেননি’। তাঁর কাছে, এটা কোনো প্রতারণাই নয়!
তিনি সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক এ অধিনায়ক মনের কথাটা সোজাসাপটা করে বলতেই ভালোবাসেন। বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হওয়া স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট প্রসঙ্গে সৌরভ এর আগে বলেছিলেন, ‘স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।’ গতকাল একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতের সাবেক এই ব্যাটসম্যান এ ব্যাপারে নিজের মতামত দিয়েছেন, কেপটাউন টেস্টে যা ঘটেছে, সেটা কোনো প্রতারণা নয়।
স্মিথের নিষেধাজ্ঞা নিয়ে গাঙ্গুলীর বক্তব্য, ‘স্টিভ স্মিথের জন্য খারাপ লাগছে। সে একজন অসাধারণ খেলোয়াড়। আশা করি, আবারও ফিরে অস্ট্রেলিয়ার হয়ে রান করবে। কারণ, আমার মতে, এটা প্রতারণা নয়। আসলে আমি এটাকে প্রতারণা বলে মনে করি না।’ নিষিদ্ধ তিন ক্রিকেটারের সৌভাগ্য কামনা করে ৪৫ বছর বয়সী গাঙ্গুলী বলেন, ‘তাঁদের সৌভাগ্য কামনা করছি। আশা করি, ফিরে ভালো খেলবে। এটাকে প্রতারণা বলা ঠিক নয়।’
নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন না স্মিথ। তাঁর পথ অনুসরণ করছেনে ওয়ার্নার ও ব্যানক্রফট। এ দুই ক্রিকেটারের কেউ শাস্তির বিপক্ষে আপিল করবেন না। দুজনই শাস্তিটা মেনে নিয়েছেন।