স্মিথের ইচ্ছে পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ক্রিকেটের মাঝে হঠাৎই বড় ছুটি পেয়ে কী কী করা যায়? এদিক-সেদিক ঘোরাঘুরি করা যায়, অনেক দিনের অপূর্ণ কোনো শখ পূরণ করা যায়। চাইলে প্রেমিকার সঙ্গে বাগদানও সেরে ফেলা যায়! স্টিভ স্মিথ কিছুই বাদ রাখেননি। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়ার ব্যস্ততা আবার শুরু হবে আগস্টে বাংলাদেশ সফর দিয়ে। অখণ্ড অবসরে বান্ধবীর হাত ধরে লন্ডন-মোনাকো-নিউইয়র্ক ঘুরেছেন স্মিথ। কদিন আগে বেসবল ব্যাট হাতে ছবি দিয়ে বুঝিয়েছেন, ওই শখটাও অপূর্ণ রাখেননি। অস্ট্রেলিয়ান অধিনায়ক সেরে ফেললেন বাকি কাজটাও— নিউইয়র্কের রকফেলার সেন্টারের ছাদে আংটি বদল করে ফেলেছেন বান্ধবী ড্যানি উইলিসের সঙ্গে। টুইটারে জানিয়েছেন, ‘আজই হাঁটু গেড়ে বসে অনুরোধ করলাম আর ড্যানি উইলিস বলল “হ্যাঁ”!’ ক্রিকেট নিউইয়র্ক।