স্মিথের ডেপুটি ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কফির কাপে ‘উল্লাস’। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর রেস্তোরাঁয় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। কাল নর্দাম্পটনে l রয়টার্স
কফির কাপে ‘উল্লাস’। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত হওয়ার পর রেস্তোরাঁয় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। কাল নর্দাম্পটনে l রয়টার্স

মাইকেল ক্লার্কের বিদায়ের পর স্টিভেন স্মিথই অধিনায়ক হচ্ছেন, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। সহ-অধিনায়ক কে হন, সেটাই দেখার অপেক্ষা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া কাল স্মিথের ডেপুটি হিসেবে দায়িত্ব দিয়েছে ডেভিড ওয়ার্নারকে।
ওভালে ২০ আগস্ট থেকে শুরু অ্যাশেজের শেষ টেস্ট দিয়েই শেষ হচ্ছে ক্লার্কের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্লার্কের অনুপস্থিতিতে এর আগেও তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। অধিনায়ক হিসেবে তিন টেস্টে ৯২.৫০ গড়ে তাঁর রান ৫৫৫। অস্ট্রেলিয়ার ৪৫তম টেস্ট অধিনায়কের ডেপুটি হিসেবে বিবেচনায় এসেছিলেন স্পিনার নাথান লায়ন ও উইকেটকিপার পিটার নেভিল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কারণেই দায়িত্বটা পেলেন ওয়ার্নার। অতীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলেও ওয়ার্নারকে সহ-অধিনায়ক করার কারণ হিসেবে প্রধান নির্বাচক রডনি মার্শ বলেছেন, ‘সে গতবার আইপিএলেও সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করেছে। আমরা আত্মবিশ্বাসী যে স্মিথকে ডেপুটি হিসেবেও সে ভালো সহযোগিতা করতে পারবে।’
স্মিথ-ওয়ার্নার জুটির নেতৃত্বে টেস্টে অস্ট্রেলিয়ার পথচলা শুরু হবে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া।