স্মিথের শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক মনোনীত হওয়ার পর এমন শুরুটা কল্পনাও করেননি স্টিভেন স্মিথ। পরশু কাউন্টি দল নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরুটা যে হলো শূন্য দিয়ে! অ্যাশেজের সর্বশেষ দুই টেস্টের ধারাবাহিকতায় এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং স্মিথের তিন নম্বরেই ব্যাট করার পক্ষে। তিন নম্বরে খেলা অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমার দৃঢ়বিশ্বাস, অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের ৩ নম্বরেই ব্যাট করা উচিত।’ অ্যাশেজের ব্যাটিং দেখে স্মিথের সমালোচনা করাটাকেও ভালোভাবে নেননি পন্টিং। এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড।