স্মিথের 'নড়াচড়া' বিতর্ক!
পাকিস্তানের ব্যাটিংয়ের ১৮তম ওভার চলছে। ওভারের পঞ্চম বলে যা হলো, তা সচরাচর দেখা যায় না। জেভিয়ার ডোহার্টি বল করলেন এবং ফাওয়াদ আলম প্যাডল সুইপ করলেন—এই দুইয়ের মাঝামাঝি সময়ে স্টিভ স্মিথ দৌড়ে প্রথম স্লিপ থেকে চলে এলেন লেগ স্লিপে! ফাওয়াদ বল ব্যাটে-বলে করার আগেই স্মিথ উইকেটকিপারকে প্রায় পেরিয়ে এসেছেন। ঠিক ওই জায়গাটিতে কোনো ফিল্ডার না থাকায় ফাওয়াদ আলম যেখানে নিশ্চিন্ত মনে শটটি খেললেন, উল্টো সেখানে তালুবন্দী হলেন স্মিথের! ক্রিকেট আইনের ৪১.৮ ধারা অনুযায়ী স্মিথের এই ‘নড়াচড়া’ একেবারেই বিধিসম্মত হয়নি। তবু মাঠের দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ফাওয়াদ আলমকে আউট দেন! এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা।
আসলে গোলটা বেধেছে অন্যখানে। গত সেপ্টেম্বরে দুবাইয়ে আম্পায়ারদের এক কর্মশালায় এমসিসির সঙ্গে আলোচনা করে আইসিসি এ-সংক্রান্ত নীতিমালা খানিকটা শিথিল করার প্রস্তাব তোলে এবং আম্পায়ারদের সেটিই মেনে চলার পরামর্শ দেয়। আম্পায়াররা স্বাভাবিকভাবেই তাই আউট দেন। কিন্তু যেখানে পুরো প্রক্রিয়াটি এখনো আলোচনাধীন এবং ক্রিকেট প্রশাসনের বাইরে এটা সবার জানাও নেই, একটা বিভ্রান্তি তাই থেকেই যায়! ক্রিকইনফো।
সিরিজের সেরা ৫
ব্যাটিং
রান গড় ১০০/৫০
স্টিভেন স্মিথ ১৯০ ৬৩.৩৩ ১/১
সরফরাজ আহমেদ ১৩১ ৪৩.৬৬ ০/১
ডেভিড ওয়ার্নার ১২৮ ৪২.৬৬ ০/১
গ্লেন ম্যাক্সওয়েল ১১৭ ৩৯.০০ ০/১
আসাদ শফিক ৯২ ৩০.৬৬ ০/১
বোলিং
উইকেট গড় রান/ওভার
মিচেল জনসন ৬ ১০.৬৬ ৩.৭৬
শহীদ আফ্রিদি ৫ ২৫.২০ ৪.২০
গ্লেন ম্যাক্সওয়েল ৪ ২২.২৫ ৫.২৩
কেন রিচার্ডসন ৪ ২৫.২৫ ৩.৮৮
সোহেল তানভির ৩ ১৩.৩৩ ৪.০০
* ৩টি করে উইকেট নিয়েছেন লায়ন, ডোহার্টি, ফকনার, বাবর ও ইরফানও।