স্মিথেরও জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনের ‘নটআউট’-এর ঘোষণা নিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন জশ হ্যাজলউড ও স্টিভেন স্মিথ। দুজনের মাঠের আচরণ সাবেক ক্রিকেটারদের কাছে সমালোচিত হয় ভীষণভাবেই। তবে ম্যাচ জেতার পরই নিজের ভুল স্বীকার করে নিয়েছেন স্মিথ, মেনে নিয়েছেন অধিনায়ক হিসেবে তাঁকে আরও পরিণত হতে হবে। কিন্তু এমন আত্মোপলব্ধির পরও শাস্তি ঠিকই পেতে হয়েছে অস্ট্রেলীয় অধিনায়ককে। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। এএফপি।