স্মৃতিভ্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বেঁধে কি ভারতীয় ক্রিকেটারদের স্মৃতিভ্রম হলো? অবস্থাদৃষ্টে কিন্তু তাই মনে হচ্ছে। মেলবোর্নে বাংলাদেশ-ভারতের মহাবিতর্কিত সেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে আইসিসিতে পর্যন্ত তোলপাড় হয়ে গেল। অথচ প্রথম ওয়ানডের আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিনা বললেন, ওই ম্যাচের কথা তাঁর মনেই নেই! ধোনির না হয় মনে নেই, রোহিত শর্মা কী করে ভোলেন! বিতর্কিত যে নো-বল নিয়ে এত কাণ্ড, সেটিতে তো ব্যাটসম্যান তিনিই ছিলেন। কিন্তু কাল সংবাদ সম্মেলনে সেই নো-বলের প্রসঙ্গ উঠতেই ভারতীয় ওপেনার কিছুটা রেগে পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘কোন নো বলের কথা বলছেন? আমি কোনো নো-বল বিতর্কের কথা জানি না।’ না জেনেও প্রশ্ন শুনেই শরীরী ভাষায় যে ক্রোধ ফুটিয়ে তুললেন রোহিত, সেটি বলছিল অবশ্য অন্য কথাই।