স্যামি-স্যামুয়েলসদের আচরণ 'অগ্রহণযোগ্য'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। এরপর সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মারলন স্যামুয়েলসের সেই টেবিলে পা তুলে দেওয়ার অভব্য কাণ্ড। আইসিসি ভালোভাবে নেয়নি কোনো ঘটনাকেই। গত রোববার দুবাইয়ে আইসিসির বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারের আচরণ যথার্থ ছিল না। খেলোয়াড়দের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ ও ক্রিকেটের জন্য ‘অসম্মানজনক’। বিশ্বকাপের সফল আয়োজনে ‘কালিমা’ লাগিয়েছে এ ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য খেলোয়াড়দের এই আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। রয়টার্স।