স্যামিদের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে চুক্তি-বির্তক। সে বির্তক পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও সে দলে নেই ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইনরা। তবে গতকাল শুরু হওয়া বিশ্বকাপে ভালো করার জন্য ড্যারেন স্যামিদের প্রেরণা—ঢাকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে যাওয়া ক্যারিবীয় যুবারা। বিনি সুতোর মালার মতো ক্রিকেট বেঁধে রেখেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপপুঞ্জকে—সেটি মনে করিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক বলছেন, ‘দল কোনো একটা বড় টুর্নামেন্ট জিতলে তা এই অঞ্চলকেই মেলে ধরে। অনূর্ধ্ব-১৯ দলই আমাদের প্রেরণা। সিনিয়র দল হিসেবে ওদের ছুঁতে চাই আমরা। এবং সেটির জন্য একটাই পথ—৩ এপ্রিল ট্রফি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জেতা’ বললেন ড্যারেন স্যামি। এএফপি।