স্যামুয়েলস তৃতীয়বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে আবারও অভিযুক্ত হলেন মারলন স্যামুয়েলস। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেই তাঁর বোলিংয়ের পাশে আবার ‘লাল দাগ’ দিয়েছে আইসিসি। ক্যারিবিয়ান অফ স্পিনার এর আগে ২০০৮ এবং ২০১৩ সালেও অভিযুক্ত হয়েছিলেন। প্রথম দফায় নিষিদ্ধ হয়েছিলেন, অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বোলিং শুরু করেন ২০১১ সালের সেপ্টেম্বরে। দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ার পর তাঁর দ্রুতগতির বলগুলো নিষিদ্ধ হয়। এবার ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে স্যামুয়েলসকে, পরীক্ষার ফল আসা পর্যন্ত অবশ্য বোলিং করতে পারবেন। রয়টার্স।