প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে মারলন স্যামুয়েলসের। আবার বোলিং করতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। এমনিতে অনিয়মিত অফ স্পিনার। তবে মাঝেমধ্যেই দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। দুই বছরের মধ্যে দুবার স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ২০১৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য নিষিদ্ধ হয় তাঁর বোলিং। গত মাসের শেষ দিকে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন স্যামুয়েলস। এই পরীক্ষায় উতরে যাওয়ার পরই তুলে নেওয়া হয় ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং নিষেধাজ্ঞা। রয়টার্স