হঠাৎ নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্টে ডেভিড ওয়ার্নারকে নিয়েই মেতে থাকার কথা সবার। অথচ দর্শকদের আচরণ দেখুন! পরশু ফিল্ডিংয়ের সময় কিছু মুহূর্তের জন্য মাঠ ছেড়েছিলেন এই ওপেনার। তাঁকে ফিরতে দেখে সিডনির দর্শকদের যেন হতাশার শেষ ছিল না। কারণ, ওয়ার্নারের বদলি হয়ে মাঠে নেমেছিলেন স্থানীয় ক্রিকেটার মিকি এডওয়ার্ডস। শুধু ফিল্ডিংয়ে নেমে আর চুলের বাহার দিয়েই সমর্থকদের মন জিতে নিয়েছেন সোনালি চুলের এই বোলার। আর এটুকু সময়ের মধ্যেই অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বনে গেেছন দ্বিতীয় বিভাগের এই খেলোয়াড়। বিশেষ করে তাঁর চুলের প্রেমে পড়েছেন সবাই। তবে ছেলের বিখ্যাত হওয়ার মুহূর্ত দেখা হয়নি তাঁর মায়ের। ছেলে যে বলতেই ভুলে গিয়েছিলেন, পরদিন মাঠে নামার সুযোগ মিলতে পারে! নিউজিল্যান্ড হেরাল্ড!