হতাশ করেননি বাংলাদেশের যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের ম্যাচেও হতাশ করেননি যুবারা। ফাইল ছবি
তিন দিনের ম্যাচেও হতাশ করেননি যুবারা। ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজটা দারুণ গেছে বাংলাদেশ যুবাদের। সাদা পোশাকেও পারফরম্যান্স খারাপ হয়নি। ডাম্বুলায় লঙ্কান যুবাদের বিপক্ষে যুব টেস্টে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আগের দিনের ২ উইকেটে ৭৮ রানে খেলতে নেমে সকালের সেশনেই মুনিম শাহরিয়ারের উইকেটটি হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে জয়রাজ শেখ ও অধিনায়ক মেহেদি হাসান যোগ করেন ৬৬ রান। রাভিন্দু তিলকরত্নের বলে মেহেদি ফেরেন ৪১ রান করে। এরপর বাংলাদেশের বিপর্যয়। ৩ উইকেটে ১৪৮ রান থেকে ৭ উইকেটে ১৯৮, অর্থাৎ​ ৫০ রানে ৪ উইকেটের পতন। তবে এক প্রান্ত আগলে ছিলেন জয়রাজ। অষ্টম উইকেটে জয়রাজ-নিহাদুজ্জামান যোগ করে ৭১ রান। তিলকরত্নের শিকার হওয়ার আগে নিহাদ ফেরেন ২৯ রানে। শেষ দিনে যুবাদের সবচেয়ে বড় প্রাপ্তি জয়রাজের সেঞ্চুরি। এ ডানহাতি অপরাজিত ছিলেন ১০০ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৮৯।
এর আগে প্রথম ইনিংসে লঙ্কান যুবাদের সংগ্রহ ছিল ২১৬ রান। স্বাগতিকদের তুলনায় ব্যাটিংটা দারুণ করেছেন বাংলাদেশের যুবারা। ২ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।