হবস-স্মিথকে ছাড়িয়ে কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ হেরেছে দল, তাই সমালোচনার ঝড় সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে অ্যালিস্টার কুককে। ইংল্যান্ডের অধিনায়ক অবশ্য ব্যাট হাতে দারুণ এক কীর্তি গড়েছেন চেন্নাইয়ে। পরশু কিটন জেনিংসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০৩ রান করেছেন কুক। টেস্টের ওপেনিংয়ে এই নিয়ে ২৫তম সেঞ্চুরি জুটি গড়লেন। উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি শতকের অংশীদার এখন কুকই। ইংল্যান্ড অধিনায়ক পেছনে ফেলেছেন ইংল্যান্ডেরই জ্যাক হবস ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে। দুজনই উদ্বোধনী জুটিতে ২৪টি সেঞ্চুরির অংশীদার। টেস্টে প্রথম উইকেটে ২০ বা তার বেশি সেঞ্চুরি জুটির অংশ হওয়া ব্যাটসম্যান কম নেই—১১ জন।
টেস্টে সবচেয়ে বেশি শতরানের উদ্বোধনী জুটি
২৫ অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)
২৪ জ্যাক হবস (ইংল্যান্ড), গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা)
২৩ মাইক আথারটন (ইংল্যান্ড), বীরেন্দর শেবাগ (ভারত)
২২ সুনীল গাভাস্কার (ভারত), গর্ডন গ্রিনিজ (ও. ইন্ডিজ)
২১ হারবার্ট সাটক্লিফ (ইংল্যান্ড), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)
২০ অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড), জিওফ বয়কট (ইংল্যান্ড)