প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানটা বিস্ময়কর। সাঈদ আজমল ইনিংসে ৫ উইকেট নিয়েছেন, এমন টেস্টে পাকিস্তান জয়ের চেয়ে হেরেছে বেশি। পরশু শেষ হওয়া গল টেস্ট সর্বশেষ উদাহরণ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন পাকিস্তানি অফ স্পিনার। ম্যাচের ফল তো সবার জানাই। এই নিয়ে টেস্টে ১০ বার ৫ উইকেট পেলেন আজমল, এর সাতটিতেই হেরেছে পাকিস্তান। ভারতের সাবেক বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদিও হারা ম্যাচে সাতবার ৫ উইকেট পেয়েছেন। অতৃপ্তির এই রেকর্ডে স্পিনারদের মধ্যে বেদি-আজমলের ওপরে আছেন শুধু তিনজন—মুত্তিয়া মুরালিধরন (১৫), সাকিব আল হাসান (৮) ও ড্যানিয়েল ভেট্টোরি (৮)। পেসার-স্পিনার মিলিয়েও লঙ্কান অফ স্পিনার সবার ওপরে। তবে সাকিব ও ভেট্টোরির ওপরে আছেন স্যার রিচার্ড হ্যাডলি (১১), কপিল দেব (১০) ও কোর্টনি ওয়ালশ (৯)।