হল অব ফেমে গিলি-রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডাম গিলক্রিস্ট জায়গা পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে। তাঁর সঙ্গেই হল অব ফেমে জায়গা পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জ্যাক রাইডারও। এ দুজনকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমের সদস্যসংখ্যা ৪১ জন।
অ্যাডাম গিলক্রিস্টের তুলনায় রাইডারের নামটা একটু অপরিচিতই মনে হতে পারে এ প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে। অস্ট্রেলিয়ার ১৮তম টেস্ট অধিনায়ক রাইডার না-ফেরার দেশে চলে গেছেন ১৯৭৭ সালেই। প্রয়াত এই অলরাউন্ডার দেশের হয়ে ২০ টেস্টে ৫১.৬২ গড়ে রান করেছেন ১৩৯৪। ক্রিকইনফো।