হলো না রজার্স!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারলেন না ক্রিস রজার্স। অস্ট্রেলিয়ার ওপেনার পারলেন না শূন্যের হাত থেকে বাঁচতে। টেস্ট ক্যারিয়ারের ৪৬তম ইনিংসে শূন্যের সঙ্গে দেখা হয়ে গেল। কাল ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় বলেই বিনা রানে আউট রজার্স।
টেস্ট ক্যারিয়ারে শূন্যবিহীন থাকার বিশ্ব রেকর্ডটা তাই থেকে গেল জিমি বার্কেরই। ১৯৫১ থেকে ১৯৫৯ সালের মধ্যে ২৪ টেস্টের ৪৪ ইনিংসে একবারও শূন্য রানে আউট হননি ক্যারিয়ারের বেশির ভাগজুড়েই অস্ট্রেলিয়ার ইনিংস ওপেন করা বার্ক। বিশ্ব রেকর্ডটা অবশ্য হিসাব করা হয়েছে টেস্টে কমপক্ষে ২০ ইনিংসে খেলা ব্যাটসম্যানদের নিয়েই।
ক্যারিয়ারের প্রথম ‘শূন্য’ পেয়ে গেলেন রজার্স। এখনো খেলছেন—এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ইনিংস খেলে শূন্যের দেখা না পাওয়া ব্যাটসম্যান পাকিস্তানের সরফরাজ আহমেদ (৩১ ইনিংস)।