হাজতে আছেন গিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া গাড়ির চালানোর দায়ে আটক হলেন গিবস। ফাইল ছবি
বেপরোয়া গাড়ির চালানোর দায়ে আটক হলেন গিবস। ফাইল ছবি

খেলোয়াড়ি জীবনে প্রায়ই বিতর্কের কেন্দ্রে চলে আসতেন হার্শেল গিবস। খেলোয়াড়ি জীবন পেরিয়ে আসার পরও বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। সর্বশেষ, বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ভালোই হ্যাপাতেই পড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। পুলিশের হাতে আটক হয়ে এই মুহূর্তে হাজতে আছেন তিনি। 
ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ফন উইক জানিয়েছেন, রোববার (২৩ নভেম্বর) ৪০ বছর বয়সী সাবেক ব্যাটসম্যানকে গ্রেপ্তারের ফলে তাঁকে কেপটাউন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে ২০১৫ সালের ২৫ নভেম্বর। উইক আরও বললেন, ‘তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তারও তদন্ত চলছে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্ট, ২৪৮ ওয়ানডে খেলা গিবস নাকি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ি বেশ জোরেই ধাক্কা দেয় অন্য একটি টয়েটা গাড়িকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এএনআই।