হাডিন-হ্যারিসের 'ফেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অস্ট্রেলিয়া দলে রায়ান হ্যারিস ও ব্র্যাড হাডিন! না, খেলোয়াড় হিসেবে নন, কোচিং দলের অংশ হিসেবেই সাবেক উইকেটরক্ষক হাডিন ও পেসার হ্যারিস যোগ দিচ্ছেন দলে। আগামী ৩০ জানুয়ারি, ২ ও ৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ওই সিরিজে প্রধান কোচ ড্যারেন লেম্যানের সহযোগী হিসেবে হাডিন-হ্যারিস কাজ করবেন অস্ট্রেলিয়া দলে। তাহলে ব্যাটিং ও বোলিং কোচ গ্রায়েম হিক ও ডেভিড সেকারের দায়িত্বটা কী? ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৪ টেস্টের সিরিজ শুরু হবে ফেব্রুয়ারিতেই। চ্যাপেল-হ্যাডলি সিরিজ শেষের আগেই শুধু অস্ট্রেলিয়ার টেস্ট দলে থাকা ক্রিকেটারদের নিয়ে ভারতে যাবেন হিক-সেকার। ক্রিকইনফো।