প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সাল, বাংলাদেশের অভিষেক টেস্ট। ভারতের প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট নিলেন নাঈমুর রহমান। কোনো দলের টেস্ট অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং! তবে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ডটা হাতবদল হয়েছিল দ্বিতীয় টেস্টেই, ৫ মাস ৭ দিন পর। জিম্বাবুয়ে সফরে বুলাওয়ে টেস্টে অভিষেকেই ৮১ রানে ৬ উইকেট নেন বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম। ২ বছর ১০ দিন পর মোহাম্মদ রফিক কেড়ে নেন এই রেকর্ডটা (৬/৭৭, দ. আফ্রিকা)। ১ বছর ৮ মাস ৭ দিন পর আবার হাতবদল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ৫ দিনের ব্যবধানে রেকর্ডটা দুবার উন্নীত করেন এনামুল জুনিয়র (৬/৪৫ ও ৭/৯৫)। ৩ বছর ৯ মাস ৩ দিন পর সম্মানটা যায় সাকিবের হাতে (৭/৩৬, নিউজিল্যান্ড, ২০০৮)। দীর্ঘ ৬ বছর ৯ দিন ও ৩২ ম্যাচ পর মিরপুরে সাকিবকে পেছনে ফেললেন তাইজুল (৮/৩৯)।