হাথুরুর সঙ্গে ওয়ালশ-সামারাবীরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি কাটিয়ে রোববার বিকেলেই আবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। অনেক দিন পর কোচিং স্টাফদের সবাইকেই পাচ্ছেন ক্রিকেটাররা। যাঁদের মধ্যে আছেন নতুন দুজনও—বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগামী দুটি সিরিজের ছক কাটছেন এঁদের নিয়েই।
এই তিনের সঙ্গে আছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নও। হ্যালসলের মূল দায়িত্ব অবশ্য ফিল্ডিং দেখা।