প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ টেস্টের ৮ ইনিংসে ১০৩ রান। একটিও হাফ সেঞ্চুরি নেই। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবালের পরিসংখ্যানটা বিবর্ণই ছিল। কাল ঘরের মাঠে হাফ সেঞ্চুরি করে সেই বিবর্ণ পরিসংখ্যানে একটু রঙের ছোপ লাগালেন তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরিতে একটা চক্রও পুরো করলেন বাংলাদেশের ওপেনার। যে আটটি দেশের বিপক্ষে টেস্ট খেলেছেন, হাফ সেঞ্চুরি পেলেন সবার বিপক্ষেই। তামিমের মতো আট দেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি আছে অধিনায়ক মুশফিকুর রহিমেরও। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হাবিবুল বাশারই সবগুলো টেস্ট খেলুড়ে দেশের (নয়টি) বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন। তামিম-মুশফিক দুজনের কেউই এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পাননি। সেই অপূর্ণতা অবশ্য ঘুচে যাচ্ছে আগামী অক্টোবরেই।