হার এড়াতে লড়ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচেই সিরিজে হার নিশ্চিত। কাল চতুর্থ ওয়ানডেতে অবশ্য আশা দেখছিল পাকিস্তান। শুরুতে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৪৩ রানের মধ্যে হারিয়ে ফেলেছে দুই ওপেনারকে। জো রুট (৩০) ও এউইন মরগানও (১১) বেশিক্ষণ টিকতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ১০৮ রান।
টসজয়ী পাকিস্তানকে অবশ্য ভালো শুরুর আশা দেখাচ্ছিলেন শারজিল খান। কিন্তু ১২ বলে ১৬ রান করেই আউট বাঁহাতি ওপেনার। অধিনায়ক আজহার আলী ছাড়া আর কেউই পরে বেশিক্ষণ টিকতে পারেননি। সামি আসলাম (২৪), বাবর আজম (১২) ও সরফরাজ আহমেদ (১২) আউট হয়ে গেছেন দ্রুতই। আজহার সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন, কিন্তু প্রথম ম্যাচের মতো কালও আউট হয়ে গেছেন আশির ঘরে। ইংল্যান্ডের আদিল রশিদ ৪৭ রানে নিয়েছেন ৩ উইকেট। স্টার স্পোর্টস।