হার দিয়ে শুরু জাহানারাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০ রান, হাতে ৭ উইকেট। খুব সহজ লক্ষ্য, একটি চার ও একটি ছক্কারই তো ব্যাপার! কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্বলতাও যে চার-ছক্কা মারাতেই। ওই ওভারে উইকেট গেল ৩টি, রানও এল মাত্র তিনটি। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট হাতে রেখেও ৬ রানে হেরে গেল বাংলাদেশ।
বৃষ্টি ২০ ওভারের ম্যাচটিকে নামিয়ে এনেছিল দশ ওভারে। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং প্রথমে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েদের ভুগিয়েছে ভালোই। ৮ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান তোলে আইরিশ দল। খাদিজাতুল কোবরা ২ ওভারে ৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
১০ ওভারে ৫৫ রানের ছোট লক্ষ্যটাই বিশাল হয়ে ওঠে বাংলাদেশের ব্যাটারদের অক্ষমতায়। পুরো ইনিংসে ১টি মাত্র চার মেরেছেন আয়েশা রহমান! ফারজানা হক ২৪ বলে করেন ২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান (১৬ বলে) ওই আয়েশার।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। ক্রিকইনফো।