হারতে হলো সরফরাজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক উডের ওই বল আসলে খেলা যায় না। লেগ স্টাম্পের বাইরে পড়া বল পিচ করে উপড়ে নিল শারজিল খানের অফ স্টাম্প! ২.২ ওভারে ২ রান তুলতেই পাকিস্তানের নেই ২ উইকেট, ৫ বল পর কোনো রান যোগ না করেই ফিরলেন অধিনায়ক আজহার আলীও।
পাকিস্তানের ভাগ্য ভালো, দাঁড়িয়ে গেলেন সরফরাজ আহমেদ। বাবর আজমকে (৩০) নিয়ে প্রথমে ইনিংস মেরামত করলেন, শোয়েব মালিককে (২৮) নিয়ে করলেন প্রতি-আক্রমণ আর ইমাদ ওয়াসিমকে (৬৩*) নিয়ে জাগিয়ে তুললেন বড় স্কোরের আশা। তৃতীয় উইকেটকিপার হিসেবে লর্ডসে সেঞ্চুরি করেই অবশ্য ফিরে গেলেন সরফরাজ (১০৫)। সরফরাজ ফেরার পর পাকিস্তানও খুব বেশি করতে পারেনি, অলআউট হয় ২৫১ রানে।
তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ফিরলেন গত ম্যাচের সেরা খেলোয়াড় জেসন রয়। তবে জো রুট (৮৯) ও এউইন মরগানের (৬২) ব্যাটে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ২.৩ ওভার বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেয়েছে। ক্রিকইনফো।