হারা ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবনারায়ণ চন্দরপল
শিবনারায়ণ চন্দরপল

ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের দেখা তিনি পাননি। ১৯৯৪ সালে শিবনারায়ণ চন্দরপলের আন্তর্জাতিক ক্যারিয়ারের যখন শুরু, ক্যারিবীয়রা তখন ক্ষয়িষ্ণু এক শক্তি। পুরো ক্যারিয়ারেই জয়ের চেয়ে হারের সঙ্গ বেশি পাওয়া চন্দরপলের দখলেই সবচেয়ে বেশি টেস্টে হারের রেকর্ড। পরশু কেপটাউনে ওয়েস্ট ইন্ডিজের হারটি ছিল চন্দরপলের ক্যারিয়ারের ৭৬তম টেস্ট হার। সতীর্থ ব্রায়ান লারার ৬৩ ম্যাচ হারের রেকর্ড ভাঙা চন্দরপল পরশু আরেকটি ক্ষেত্রেও ছাড়িয়ে গেলেন লারাকে। কেপটাউনে দুই ইনিংস মিলে ৫৯ রান, হারা ম্যাচে চল্লিশোর্ধ্ব এই ব্যাটসম্যানের রান এখন ৫৩৬২। দল হেরেছে এমন ম্যাচে লারার রান ৫৩১৬। ৫৬ ম্যাচে ৪০৮৮ রান নিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার আছেন এরপরই।