হারের পর নিষিদ্ধ লঙ্কান অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ৫০ ওভার বোলিং করতে চার ঘণ্টারও বেশি লেগেছে শ্রীলঙ্কার। ইনিংস শেষ করার নির্ধারিত সময় সাড়ে তিন ঘণ্টা। আইসিসি কাল বিবৃতিতে জানিয়েছে, থারাঙ্গা দায় স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার পরের ম্যাচ ৮ জুন ভারতের বিপক্ষে। ম্যাথুস যদি না খেলতে পারেন তবে ওই ম্যাচে শ্রীলঙ্কা খেলবে দিনেশ চান্ডিমালের নেতৃত্বে। তবে চান্ডিমালের আশা, ম্যাথুস ওই ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন।

শ্রীলঙ্কানদের কথা বলতে হয়েছে দলের হার ও অধিনায়কত্ব নিয়ে। তবে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সংবাদ সম্মেলনজুড়ে ছিল জয়ের দুই নায়ক হাশিম আমলা ও ইমরান তাহিরের প্রশংসাগাথা। সেঞ্চুরিয়ান আমলার ইনিংসে মুগ্ধ ডি ভিলিয়ার্স, ‘হাশিমের ইনিংসটা ছিল বিস্ময়কর। সে কন্ডিশনটা খুব ভালো পড়তে পেরেছে।’

আর ৪ উইকেট নেওয়া লেগ স্পিনার তাহিরকে দশে প্রায় দশই দিলেন অধিনায়ক, ‘দশে প্রায় দশ, এমনই পারফরম্যান্স ছিল এটি। শুধু বল হাতেই নয়, ওই রানআউটটাকেও হিসাব করতে হবে। সে আমাদের বড় সম্পদ।’ এএফপি।

দক্ষিণ আফ্রিকা ৭ জুন পরের ম্যাচে খেলবে পাকিস্তানের বিপক্ষে।