হারের বৃত্তেই উইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতেও অপরিবর্তিত রইল ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হওয়া ক্যারিবীয়রা কাল প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে ৩০ রানে। পাল্লেকেলেতে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের ছোটখাটো কিন্তু ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২১৫ রান তোলে। আন্দ্রে ফ্লেচারের ২৫ বলে ৫৭ রানের ইনিংসকে ভিত্তি করে ভালোই জবাব দিচ্ছিল ক্যারিবীয়রা। ১২.৪ ওভারেই ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে জয়ের সঠিক পথেই এগোচ্ছিল তারা। কিন্তু এরপরই ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচটিও হাতছাড়া করে ফেলে সফরকারীরা। ১৮৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংস।