হারের মুখে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০তম উইকেট পাওয়ার পর অশ্বিন। বৃষ্টি বাগড়া না দিলে গত আগস্টে পোর্ট অব স্পেনেই হয়তো তা পেয়ে যেতেন, ছুঁয়ে ফেলতেন ক্ল্যারি গ্রিমেটকে l এএফপি
২০০তম উইকেট পাওয়ার পর অশ্বিন। বৃষ্টি বাগড়া না দিলে গত আগস্টে পোর্ট অব স্পেনেই হয়তো তা পেয়ে যেতেন, ছুঁয়ে ফেলতেন ক্ল্যারি গ্রিমেটকে l এএফপি

রবিচন্দ্রন অশ্বিন ভাবতেই পারেন, ‘হলোই যখন এক টেস্ট আগে হলে কী হতো!’
কেন উইলিয়ামসনকে এলবিডব্লু করে কাল টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেট পেলেন। ৩৭তম টেস্টে এই মাইলফলক ছুঁলেন অশ্বিন। ক্ল্যারি গ্রিমেটের (৩৬ টেস্ট) পর টেস্টে সবচেয়ে দ্রুত ২০০ উইকেটের রেকর্ড এখন অশ্বিনের। তাঁর এই ব্যক্তিগত অর্জনের সঙ্গে মিলে গেছে দলের অবস্থাও। জয়ের সুবাস পাচ্ছে ভারত। সে জন্য আজ শেষ দিনে চাই ৬ উইকেট। নিউজিল্যান্ডের জয় নিয়ে কথা না বলাই ভালো, সে জন্য আরও ৩৪১ রান দরকার।
চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮। ভারত নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দিয়েছে ৪৩৪ রানের। স্কোরবোর্ডে ৫ উইকেটে ৩৭৭ রান ওঠার পরই ইনিংস ঘোষণা করেন কোহলি। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। চতুর্থ ওভারেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। ১৮তম ওভারে উইলিয়ামসনকেও ফেরানোর পর মনে হচ্ছিল, ম্যাচটা না আজই শেষ করে দেন অশ্বিন! ক্রিকইনফো।
৫৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর অবশ্য একটু প্রতিরোধ গড়েছেন লুক রনকি ও মিচেল স্যান্টনার। দুজনের ৩৭ রানের জুটিতেই ৯৩ রানে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। শেষ দিনে বৃষ্টি ছাড়া বাঁচার পথ যদিও দেখা যাচ্ছে না।