হারের শঙ্কায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই দক্ষিণ আফ্রিকা লিডটা নিয়ে দাঁড় করিয়েছিল ৪৩২ রানে। কাল পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনে আরও ৫৫ রান যোগ করে ৬ উইকেটে ৪০৬ রানে প্রোটিয়ারা ঘোষণা করেছে দ্বিতীয় ইনিংস। তাতে শ্রীলঙ্কার জন্য লক্ষ্যটা দাঁড়ায় পাহাড়প্রমাণ—৪৮৮ রানের। তাড়া করতে নেমে বিপাকেই আছে লঙ্কানরা, দিন শেষ করেছে ২৪০ রানে। এর মধ্যেই চলে গেছে ৫ উইকেট। ৫৮ করে আউট হয়ে গেছেন কুশল মেন্ডিস। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ছিলেন ৫৮ রানে। ক্রিকইনফো।