হাসপাতালে ডালমিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। গতকাল রাতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার বিএম বিড়লা হাসপাতালে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই দাবি করেছে, ডালমিয়া গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। ৭৫ বছর বয়সী ডালমিয়া গত মার্চ থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে আইসিসির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।