হাসি-শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা দল বিশ্বকাপে যায় অন্যতম ফেবারিট হয়েই। এটি নতুন কিছু নয়। তবে বরাবরই ‘চোক’ করে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। তবে কোচ রাসেল ডমিঙ্গো এবার আর চান না ইতিহাসের পুনরাবৃত্তি হোক। তাই চাইছেন এমন একজনকে দলের সঙ্গে যুক্ত করতে, যিনি রান তাড়া করার চাপ নেওয়াটা শেখাতে পারবেন তাঁর ছাত্রদের। তাঁর বিবেচনায় মাইকেল হাসিই সেই লোক। মি. ক্রিকেটকেই এ কাজের জন্য যোগ্যতম ভেবে সঙ্গে রাখতে চান তাঁকে! তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করতে গিয়েও ভার ছেড়ে দিয়েছেন কোচের ওপরই, ‘রাসেল (ডমিঙ্গো) বৃহস্পতিবার এই নিয়ে কথা বলবে। দল বিদায় নেওয়ার আগে সে অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারবে।’ মাইকেল হাসিকে যদি সত্যিই নিতে পারে দক্ষিণ আফ্রিকা, তবে তিনি দ্বিতীয় ইনিংসে কীভাবে রান তাড়া করার চাপ সামলাতে হয়, সেটি নিয়ে মিডল আর লোয়ার-মিডল অর্ডারদের সঙ্গে কাজ করবেন।
মি. ক্রিকেটের কল্যাণে এবার কি ‘চোকার’ অপবাদ ঘুচবে দক্ষিণ আফ্রিকার? ইয়াহু নিউজ।