হায়দরাবাদ টেস্টের ৩য় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২য়

দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্কেও পৌঁছেও ত্রিশ পেরোতে পারেননি। এর আগে ২০০১ সালে মুলতান টেস্টেই শুধু এমনটা ঘটেছিল।

চতুর্থ

বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার রান করলেন মুশফিকুর রহিম। তাঁর আগে এ কৃতিত্ব ছিল হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।

সেঞ্চুরিজুটি

কাল সাকিব-মুশফিক জুটি পেয়েছেন টেস্টে তাঁদের চতুর্থ সেঞ্চুরি। বাংলাদেশের চতুর্থ জুটি হিসেবে টেস্টে চার বা এর বেশি সেঞ্চুরি পেলেন দুজন। পাঁচটি সেঞ্চুরি আছে জাভেদ ওমর-হাবিবুল বাশার জুটির। ইমরুল কায়েস ও মুমিনুলের সঙ্গে চারটি করে সেঞ্চুরি জুটি আছে তামিম ইকবালের।

১৪

বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ১৪টি শতরানের জুটিতে নাম আছে মুশফিকুর রহিমের। এককভাবে এ রেকর্ডটি ছিল হাবিবুল বাশারের।

৬৭

ভারতের বিপক্ষে কাল পর্যন্ত মুশফিকের গড়। যেকোনো দলের বিপক্ষে বাংলাদেশ অধিনায়কের সেরা। অন্য কোনো দলের বিপক্ষেই তাঁর গড় পঞ্চাশ পেরোয়নি।

৩৮

টেস্টে ফিফটি করা ৩৮তম বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ।

৮২

ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের সর্বোচ্চ ইনিংস। এর আগে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৩৪ রান।