হিউজকে উৎসর্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়েই গিয়েছিলেন। দরজা ঠেলে বের হয়েই আবার ফিরে এলেন। ভুলে গিয়েছিলেন একটি ঘোষণা দিতে। ফিরে এসে মাহমুদউল্লাহ বললেন, ‘আমাদের একজন ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ফিল হিউজ মারা গেছেন দুঃখজনকভাবে। আজকের এই ম্যাচ, এই জয় আমরা উৎসর্গ করছি হিউজকে।’
হিউজের শোকে পুরো ক্রিকেট-বিশ্বই শোকাচ্ছন্ন। শোকাহত বাংলাদেশও। ম্যাচের শুরুতে হিউজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। দুই দলই মাঠে নেমেছিল বাহুতে কালো ফিতা বেঁধে। গ্যালারিতে ছিল হিউজকে শ্রদ্ধা জানিয়ে অনেক পোস্টার-ব্যানার।