হিউজের জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট ক্রিকেটার, প্রয়াত ফিল হিউজকে শ্রদ্ধা জানাতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা খেলবেন ৪০৮ নম্বর জার্সি পরে
টেস্টের প্রথম সকালেই দুই দলের খেলোয়াড়েরা দাঁড়াবেন মাঠে ‘৪০৮’ লেখা একটা জায়গায়, বড় পর্দায় তখন দেখানো হবে রিচি বেনোর ধারাবিবরণীতে ফিল হিউজকে নিয়ে বানানো ভিডিও।
৬৩ সেকেন্ড করতালি দিয়ে ফিল হিউজকে স্মরণ করবেন সবাই।
প্রথম টেস্টের জন্য অ্যাডিলেডে হিউজের একটি অস্থায়ী স্মারক বানিয়ে রাখবে সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন
দর্শকদের জন্য অ্যাডিলেডের দৈনিক দি অ্যাডভার্টাইজার দেবে ‘ফিল হিউজ অপরাজিত ৬৩’ লেখা লিফট-আউট।