হীরার আংটির জন্য টয়লেটে ঝাঁপাতেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁরা যখন একসঙ্গে ছিলেন। সংগৃহীত ছবি
তাঁরা যখন একসঙ্গে ছিলেন। সংগৃহীত ছবি

ক্রিকেটে সবচেয়ে আলোচিত জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। এই শতাব্দীর সবচেয়ে গ্ল্যামারাস ক্রিকেট জুটির কথা উঠলে লারা বিঙ্গল ও মাইকেল ক্লার্কের কথাই মাথায় আসে। ২০১০ বিঙ্গলের কিছু বিতর্কিত ছবি ফাঁস হয়ে যাওয়ায় বাগদানের পর বিচ্ছেদ মেনে নেন দুজন। এর পরই এক গুঞ্জন ছড়ায় তাঁদের বিচ্ছেদের ঘটনা নিয়ে।
গুঞ্জন তো নানা রকমেরই হয়, তবে ক্লার্কের ক্ষেত্রে গুঞ্জনটা ছিল বেশ চমকপ্রদ। বিচ্ছেদের ঘটনায় দুজনে নাকি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে বাগদানের হীরার আইটি টয়লেটে ফ্ল্যাশ করে দিয়েছিলেন তাঁরা! বিচ্ছেদের সময়টায় ক্লার্কের অ্যাপার্টমেন্টের বাইরে থাকা প্লাম্বারের গাড়ি দেখেই সে গুঞ্জন ছড়িয়েছিল।
২০১০ সালে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফরের আগ মুহূর্তে সরে দাঁড়ান ক্লার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর এভাবে সরে দাঁড়ানোর পর মূল কারণ খুঁজে বের করতে কারও সময় লাগেনি। তখনই জানা যায় মডেল লারা বিঙ্গলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে ক্লার্কের। দশ বছর পর এসে সেই হীরার আংটির রহস্য খোলাসা করলেন ক্লার্ক।

বিগ স্পোর্টস ব্রেকফাস্টকে বলেছেন, 'কতবার যে এ নিয়ে বলেছি… আমি জানি মানুষ আমার কথা বিশ্বাস করে না। কিন্তু কতবার বলব আমি বেকুব হতে পারি কিন্তু এত বেকুব না। জীবনের কোন পর্যায়েই টয়লেটে কোনো আংটি ফেলতে যাব না। সেও (লারা) বেকুব না, সেও কোনো আংটি টয়েলেটে ফ্ল্যাশ করবে না।'
নিজের কথা এবার যেন মানুষ বিশ্বাস করে সেটাও নিশ্চিত করেছেন ক্লার্ক। সাবেক রাগবি খেলোয়ার লরি ডেলি প্রশ্ন রেকেহছিলেন, কেউ যদি টয়লেটে সেটা ফেলত তাহলে সেটা উদ্ধার করতেন কিনা। ক্লার্কের অকপট জবাব, 'অবশ্যই, একদম ঝাপিয়ে পড়তাম। এ গুঞ্জনটা কীভাবে ছড়িয়েছে জানেন? আসলে কী হয়েছে জানতে চান? আমার বন্ডির অ্যাপার্টমেন্টের বাইরে দুই সপ্তাহ মিডিয়ার লোকজন বসেছিল। এমন এক সময়ে একটি প্লাম্বিং (পানির কল সারায় যারা) ট্রাক এসেছিল অ্যাপার্টমেন্টের সামনে। ওই বিল্ডিংয়ে ২০টি ফ্ল্যাট আছে। কিন্তু যেহেতু একটি প্লাম্বিং ট্রাক পাওয়া গেছে অ্যাপার্টমেন্টের সামনে, আর আমাদেরও বিচ্ছেদ হয়েছে, সবাই ওই গল্প ফেঁদে বসল, “প্লাম্বার লারার আংটি বের করতে এসেছে।” যতসব ফালতু গল্প।'