হুদহুদে ম্যাচ পণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল বিশাখাপত্তনমে হওয়ার কথা ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি। কিন্তু মাঠে গড়ানোর দুই দিন আগে কালই সেটি পরিত্যক্ত ঘোষিত হয়েছে। ঘূর্ণিঝড় হুদহুদ আঘাত হেনেছে অন্ধ্র প্রদেশের বন্দরশহরে। হুদহুদই গড়ে দিয়েছে ম্যাচটার ভাগ্য। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এই ম্যাচটি নতুন করে হওয়ার সম্ভাবনা নেই। তার মানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি কার্যত হয়ে দাঁড়াল চার ম্যাচের। ১৭ অক্টোবর চতুর্থ ম্যাচটি হওয়ার কথা হিমাচল প্রদেশের ধর্মশালায়। ক্রিকইনফো।