হেরাথের আরেক অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একসময় শ্রীলঙ্কা সফর মানেই ছিল ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন। গুনে গুনে উইকেট তুলে নিতে যে ওত পেতে থাকতেন মুত্তিয়া মুরালিধরন! সর্বোচ্চ উইকেটশিকারি বোলারটি অবসরে গেলেও লঙ্কায় সফরে যাওয়া ব্যাটসম্যানদের শান্তি এখনো ফিরে আসেনি। মুরালিধরনের মতোই এখন প্রতিপক্ষের মাথাব্যথা হয়ে উঠেছেন রঙ্গনা হেরাথ। গতকালই তো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা শেষ হয়ে গেছে হেরাথের বাঁহাতি স্পিনে। ৫৯ রানে ৬ উইকেট তুলে শুধু দলকেই জেতাননি, রেকর্ডের পাতা থেকে ড্যানিয়েল ভেট্টোরিকে সরিয়ে টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন হেরাথ। ক্যারিয়ারে ২৯ বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে বোলারদের অভিজাত এক শ্রেণিতেও উঠে এসেছেন এই শ্রীলঙ্কান। শুধু মুরালিধরন ও রিচার্ড হ্যাডলিই তাঁর চেয়ে দ্রুত এ মাইলফলক ছুঁয়েছেন।