প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকুগে প্রসন্নকে উড়িয়ে আনছে শ্রীলঙ্কা। চোটে পড়া বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বিকল্প হিসেবেই অস্ট্রেলিয়া যাচ্ছেন লেগ স্পিনার। গত রোববার ওয়েলিংটনে ইংল্যান্ডের জস বাটলারের দেওয়া রিটার্ন ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনী কেটে যায় হেরাথের। বোলিং শেষ না করেই বেরিয়ে যাওয়ার পর চারটি সেলাই দিতে হয়েছে হেরাথকে। ৩৬ বছর বয়সী হেরাথের ক্ষত সারতে ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট, ‘সিকুগেকে অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে পূর্বসতর্কতা হিসেবে।’ এর অর্থ হেরাথ সেরে না উঠলে তবেই বিশ্বকাপ দলে যোগ হবেন ২২টি ওয়ানডে খেলা প্রসন্ন। এএফপি।