হেরে গেছে ছোটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে বড়দের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিয়েছিল ছোটরা। কাল আর তারা জিততে পারল না, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে।

পিটমারিজবার্গে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ, শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে অলআউট হয়েছে ১৬৫ রানে। সাত ও আট নম্বরে নেমে মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাব্বেক হোসেন করেছেন ২৫ ও ২৯ রান। দক্ষিণ আফ্রিকার ডিন ফক্সক্রফট নিয়েছেন ৩ উইকেট। পরে ব্যাটিংয়ে নেমে ৩৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকেরা। লিয়াম স্মিথ অপরাজিত থাকেন ৮৯ রানে। বাংলাদেশের মোসাব্বেক, রিফাত প্রধান ও সালেহ আহমেদ নিয়েছেন একটি করে উইকেট। ৭ ম্যাচ সিরিজের পরের ওয়ানডে আগামীকাল। ক্রিকইনফো।

সংক্ষিপ্তস্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ১৬৫ (মোসাব্বেক ২৯, সাইফুদ্দিন ২৫, নাজমুল ১৮, জাকির ১৮, পিনাক ১৪; ফক্সক্রফট ৩/৩১, মুলডার ২/১৬ ম্যাকার ২/২৩)। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৩৭.৫ ওভারে ১৬৬/৩ (স্মিথ ৮৯*, মুলডার ২৯; রিফাত ১/১৭, মোসাব্বেক ১/২৩, সালেহ ১/৩১)।