হেরে গেছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুধাবিতে ইউনিস খানের সেঞ্চুরির পরও সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে হার এড়াতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে আফ্রিদির দল হেরে গেছে মাত্র ৭ রানে।
আর এই জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২-এ সমতা এনেছে কিউইরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রান করে নিউজিল্যান্ড। এর মধ্যে অধিনায়ক উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১২৩ রান।
জয়ের জন্য ৩০০ রান তাড়া করতে গিয়ে জবাবটা ভালোই দিচ্ছিল পাকিস্তান। ইউনিস খানে সেঞ্চুরি ও অধিনায়ক শহীদ আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বেশ কাছাকাছি চলেও গিয়েছিল তারা। তবে আফ্রিদি ২৫ বলে ৪৯ এবং ইউনিস খান ১০৩ রানে বিদায় নিলে হার এড়াতে পারেনি পাকিস্তান। ৫০ ওভার শেষে দুটি উইকেট হাতে থাকলেও ২৯২ রানে থেমে যেতে হয় তাদের।
আবুধাবিতেই সিরিজের শেষ ম্যাচটি হবে শুক্রবার।