হেরে গেল সাকিবের কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং অর্ডারের তিনে তাঁর উঠে আসাটাই একটা চমক। অবিশ্বাস ছড়াল বাজে একটা বলে আউট হয়ে যাওয়াটাও! চমক-অবিশ্বাসের মাঝে সাকিব আল হাসান বল খেললেন মাত্র ৪টি, তাতে রান মাত্র ৬! পরে বল হাতে অবশ্য খারাপ করেননি, ৪ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন অম্বাতি রাইড়ুর উইকেট। তবে তাতে দলের পরাজয় আটকাতে পারেননি। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে। কলকাতার ছুড়ে দেওয়া ১৭৫ রানের লক্ষ্য মুম্বাই পেরিয়ে গেছে ২ ওভার হাতে রেখেই।
অষ্টম ওভারে ওপেনার উথাপ্পা আউট হওয়ার পর ক্রিজে নেমেছিলেন সাকিব। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে চার এল, তবে শটটা যেভাবে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি। ক্রিজে কাটানো তাঁর অস্থির সময়টা শেষ হলো পান্ডিয়ার ‘নির্বিষ’ বাউন্সারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। ক্রিকইনফো।