হেরে হেরেই বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর ম্যাসুথদের অবস্থা ছিল তথৈবচ! ফাইল ছবি
এ বছর ম্যাসুথদের অবস্থা ছিল তথৈবচ! ফাইল ছবি

টানা তিন হার—বাজেভাবেই ২০১৭ সালটা শুরু হয়েছিল শ্রীলঙ্কার। বছর শেষে সেই লঙ্কানদের আরও করুণ দশা। ভারতের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা পাঁচ হার দিয়ে বছর শেষ করেছে শ্রীলঙ্কা। মাঝে তো অবস্থা ছিল আরও খারাপ। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে টানা ৯ ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কা, এরপর এক অক্টোবরেই টানা আট হার। হারতে হারতে রেকর্ডই করে ফেলেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচে হারের রেকর্ড। ২০১৭ সালে ৫৭ ম্যাচের ৪০টিতেই হেরেছে শ্রীলঙ্কা।

এক পঞ্জিকাবর্ষে বেশি হার

 

সাল

ম্যাচ

জয়

হার

ড্র/পরি.

শ্রীলঙ্কা

২০১৭

৫৭

১৪

৪০

২/১

জিম্বাবুয়ে

২০১৫

৪২

৯

৩২

০/১

জিম্বাবুয়ে

২০০১

৪৮

১৪

৩১

৩/০

বাংলাদেশ

২০০৮

৩৭

৫

৩১

১/০

পাকিস্তান

২০১০

৪৬

১৩

৩১

২/০