হেরেই গেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বলে মাত্র ২ রান দরকার। ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনি, ‘ক্যাপ্টেন কুল’। কিন্তু ডোয়াইন ব্রাভোর বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে দিলেন ধোনি, হেরে গেল ভারত! ভারতের মুখের গ্রাসে পরিণত হওয়া ম্যাচটি ১ রানে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ৬ বলে মাত্র ৮ রান দরকার ছিল ভারতের। যে ম্যাচে দুই দলই ওভারপ্রতি ১২ রান করে রান তুলেছে, সেই ম্যাচে ৮ রান করা তো হাতের মোয়া! কিন্তু প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন ধোনি, ক্যাচটি ফেলে দিলেন মারলন স্যামুয়েলস! পরের ৪ বলে ৫ রান, শেষ বলে আউটই হয়ে গেলেন ধোনি (২৫ বলে ৪৩), সেই স্যামুয়েলসের হাতেই ক্যাচ দিয়ে। অথচ উল্টো দিকেই দাঁড়িয়ে ৪৬ বলে সেঞ্চুরি করা লোকেশ রাহুল (১১০*)। কিন্তু সবই উলটে গেল ব্রাভোর ওই ওভারে।
এর আগে ৪৮ বলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রান এনে দিয়েছিলেন এভিন লুইস। স্টুয়ার্ট বিনির এক ওভারে টানা ৫ ছক্কায় ৩১ রান তুলেছেন তিনি। অন্য ওপেনার জনসন চার্লস ৩৩ বলে করেছেন ৭৯ রান। ক্রিকইনফো।