হেরেছে বিসিবি একাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের ব্যাটিং দুর্দশা যেন সংক্রমিত হলো বিসিবি একাদশেও। কাল ঢাকায় জাতীয় দল শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে হারাতে পারলেও কলকাতায় আর পেরে ওঠেনি বিসিবি একাদশ। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এসকে আচার্য মেমোরিয়াল চ্যালেঞ্জ ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে ৮ উইকেট হেরেছে বিসিবি।
৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দলটি অলআউট হওয়ার আগে করতে পারে ১৩৮ রান। নবম উইকেটে ৬৪ রান যোগ করেন ইলিয়াস সানি (৪০*) ও আরাফাত সানি (২৪)। এ ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন লিটন (১৭), সাব্বির (১৬) ও নাসির (১০)। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট শুরু করলেও একদফা বৃষ্টিতে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০। ৩২.১ ওভারেই এই রান তুলে নেয় দলটি।