হেরেছে সাকিবের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন রেনিগেডস ৪ উইকেট হারানোর পর ১৭তম ওভারে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। দরকার ছিল পিটিয়ে খেলা, ছক্কা মারতে গিয়ে সীমানা দড়ির ওপর দুর্দান্ত এক ক্যাচ হলেন লুক রাইটের হাতে, তার আগে ৫ বলে মাত্র ১ রান করেন সাকিব। বল হাতে অবশ্য খারাপ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার, ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ক্যামেরন হোয়াইটের উইকেটটি। তবে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে মেলবোর্ন স্টারসের কাছে ৩ উইকেটে হেরেছে রেনিগেডস।
লক্ষ্য ছিল ১৫৪ রান। শেষ বলে এক রান নিয়েই জিতে যায় স্টারস। শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে রানআউট হয়ে যান দুই ব্যাটসম্যান, শেষ বলে রানআউট হতে হতে বেঁচে যান টম ট্রিফিট। স্টার স্পোর্টস।