হেলসের 'ক্ষতিপূরণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনে খেলা হওয়ার কথা ৯০ ওভার। কিন্তু হয়েছে ৮১ ওভার। এক দিক দিয়ে দেখলে দর্শকদের তো ৯ ওভার বঞ্চিতই করা হলো। অ্যালেক্সিস ফুলার নামের একজন দর্শক সেই দাবিই করলেন। নিজের করা এই টুইটে ইংল্যান্ডের ক্রিকেটারদের ট্যাগ করে দাবি করেছেন, তাঁর টিকিটের কিছু অংশ ফেরত দিতে হবে। তার চেয়েও বিস্ময়কর, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস সেই আবেদনে সাড়া দিয়েছেন। সেই টুইটেই ফুলারকে ট্যাগ করে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত জেনে হেলস ফেরত দিয়েছেন টিকিটের মূল্যের দশ ভাগের এক ভাগ। ফুলার পরে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের ছবি পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছেন ৪ পাউন্ড ফেরত পাওয়ার কথা। টাকাটা অবশ্য এই দর্শক নিজের কাছে রাখেননি। দান করে দিয়েছেন উঠতি ক্রিকেটারদের নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠান লর্ড ট্যাভারনার্সের তহবিলে। বিবিসি।