হোম ভেন্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সবচেয়ে বেশি ৭০টি ওয়ানডে খেলেছে। অন্য কোনো ভেন্যুতে লাল-সবুজের দল এর অর্ধেক ওয়ানডেও খেলেনি। কিন্তু টেস্টের গল্পটা ভিন্ন। টেস্টে মিরপুর পিছিয়ে ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চেয়ে। আজ অবশ্য জহুর আহমেদকে ছুঁয়ে ফেলছে শেরেবাংলা। সিরিজের শেষ ম্যাচটা শেরেবাংলায় বাংলাদেশের ১৩তম টেস্ট। জহুর আহমেদেও বাংলাদেশ খেলেছে ১৩ টেস্ট। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ৯টি টেস্ট খেলা হয়েছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কোনো একটি নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ড। সেটিও ক্রিকেট তীর্থ লর্ডসে, ১২৭ টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১০৭ ম্যাচ খেলে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনেও এই দলটি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১০৩ ম্যাচ।