হোয়াটমোর বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বেই উঠতে পারেনি দল। আফগানিস্তান, স্কটল্যান্ড ও হংকংয়ের গ্রুপে দ্বিতীয় হয়ে বাদ পড়েছে প্রথম পর্ব থেকে। তার দায় নিয়েই জিম্বাবুয়ে দলের দায়িত্ব থেকে সরে যেতে হলো ডেভ হোয়াটমোরকে। গতকাল এক সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের পর হোয়াটমোরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। অধিনায়কের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে হ্যামিল্টন মাসাকাদজাকেও।
দলের কোচিংয়ের জন্য আপাতত দক্ষিণ আফ্রিকা-শরণ নিচ্ছে জিম্বাবুয়ে। এত দিন ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করে আসা মাখায়া এনটিনিকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করা হয়েছে। এ ছাড়া দুই বছরের চুক্তিতে ব্যাটিং কোচ করে আনা হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকেও। ক্রিকইনফো।