হ্যাকারের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নিয়েছেন কদিন আগে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, তারকাখ্যাতির অন্তরালে একটু শান্তিতেই সময়টা কাটাতে চান এখন কুমার সাঙ্গাকারা। কিন্তু খ্যাতির বিড়ম্বনা কি এত দ্রুতই তাঁকে ছেড়ে যায়! গত পরশু সাঙ্গাকারার টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। অ্যাকাউন্ট থেকে আবার আপত্তিকর ছবিসহ একটি টুইটও করেছে হ্যাকাররা, যেটি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে সাঙ্গাকারার অনুসারীদের কাছে। সারের হয়ে কাউন্টিতে খেলতে এখন ইংল্যান্ডে আছেন ৩৭ বছর বয়সী শ্রীলঙ্কান। বুধবার লন্ডনে ডার্বিশায়ারের বিপক্ষে টেস্টে লাঞ্চের সময় সাজঘরে গিয়ে দেখতে পান, তাঁর ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্টটি দিব্যি চালিয়ে যাচ্ছেন হ্যাকাররা। সঙ্গে সঙ্গেই টুইটটি মুছে ফেলে অনুসারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাঙ্গাকারা, ‘রিসেট’ করে অ্যাকাউন্টটিকে নিয়ে গেছেন আগের অবস্থায়। অনুসারীদের অনুরোধও করেছেন, তিনি ‘ওকে’ জানিয়ে টুইট না করা পর্যন্ত অন্য কোনো টুইট যেন তাঁরা বিশ্বাস না করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।